জামিন হয়নি ইজিবাইক চালক হত্যা মামলার আসামি রুবেলের
কোর্ট রিপোর্টার : বগুড়ায় ব্যাটারী চালিত ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন (৫২)কে হত্যা করে ইজিবিইক ছিনতাই মামলার হাজতি আসামি রুবেল মিয়া ওরফে রাকিবের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামির জামিনের আবেদন শুনানী অন্তে আবেদন নামঞ্জুর করেন। আসামি রুবেল মিয়া ওরফে রাকিব ধুনট উপজেলার জয়শিং গ্রামের বকুল মন্ডলের ছেলে।
উল্লেখ্য, শাজাহানপুর উপজেলার খলিশাকান্দির মোফাজ্জল হোসেন তার ব্যটারী চালিত ইজিবাইক ভাড়ায় চালনোর জন্য গত বছরের ৪ নভেম্বর বাড়ি হতে বের হন। এরপর তিনি বিভিন্নস্থানে ভাড়ায় যাত্রী বহন করেন।
এক পর্যায়ে মহানগরের কলোনী চপ্পুর চাপের দোকান হতে জয়শিং (নদরি পশ্চিমপাড়া) গ্রামের সামছুল হক মন্ডলের ছেলে আসামি সজিব ওরফে বড় সজিব (২১) ও ফিরোজুর রহমান টিটুর ছেলে সজিব (১৯) তার ইজিবাইকে উঠে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের দিকে নিয়ে যায় এবং সেখানে তারা চা নাস্তা খায়।
ওই দিন রাত সাড়ে ১০ টার দিকে তারা ফের তার ইজিবাইকে চেপে বনানীর উদ্দেশ্যে রওনা হয়ে সুলতানগঞ্জ হাইস্কুলের পিছনে তুত বাগানের পাশে যায়।
আরও পড়ুনএরপর যাত্রীবেশি ওই আসামিদ্বয় সহ জামিনের আবেদন নামঞ্জুরকৃত আসাসি রুবেল মিয়া ওরফে রাকিব ধারালো অস্ত্রের আঘাতে মোফাজ্জল হোসেনকে হত্যা করে লাশ ফেলে রেখে তার ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
পরের দিন ৫ নভেম্বর সকাল ৯ টার দিকে নিহত মোফাজ্জল হোসেনের বাড়ির লোকজন তার লাশ সনাক্ত করে। এব্যাপারে নিহত মোফাজ্জলের স্ত্রী মাবিয়া সুলতানা বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করলে আসামি বড় সজিব এবং ছোট সজিবকে গ্রেফতার করলে তারা পুলিশের কাছে ঘটনা স্বীকার করে।
এরপর পুলিশ ছিনতাইকৃত মোবাইল ফোন ও ইজিবাইক উদ্ধার করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড, আব্দুল হান্নান।
মন্তব্য করুন







