ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মাদক কারবারির ৬ মাসের কারাদন্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মাদক কারবারির ৬ মাসের কারাদন্ড

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড চকগোবিন্দ এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে আরিফ হোসেন (২৬)। তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরজন একই উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন বোগদহ কলোনী এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে তারিকুল ইসলাম সজীব (৩০)। তার কাছ থেকে ২ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পরে আটক দু’জনকে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধে গোবিন্দগঞ্জে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মাদক কারবারির ৬ মাসের কারাদন্ড

শবনম ফারিয়ার নয়া সিদ্ধান্ত

বগুড়ায় বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

বগুড়ার আন্তঃজেলা কোচ টার্মিনাল ঠনঠনিয়া শাখা কমিটির অভিষেক

দুই সিনেমার কাজ শেষ করলেন এলিনা শাম্মী

রাজশাহীতে তাজা লাইভ বেকারির ১০ হাজার টাকা জরিমানা