ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৮ পিএম

বগুড়ায় বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

বগুড়ায় বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা কারবালা এলাকায় স্বাধীন (২২) নামে এক যুবক বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানান, আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাধীন বাড়ির ছাদের ওপর থেকে নিচে লাফ দেন।

এতে তিনি গুরুতর আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্বাধীন আমেরিকা প্রবাসী আব্দুল লতিফের ছেলে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে স্বাধীন কি কারনে আত্মহতা করেছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এব্যাপারে পুলিশও তেমন তথ্য পায়নি।

বগুড়া সদর থানার ওসি মো.ইব্রাহীম আলী বলেন স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন ওই এলাকায় স্বাধীন নামে এক যুবক বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। তবে এ ব্যাপারে স্বজনদের কেউ থানায় জানায়নি বা অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।

আরও পড়ুন

পুলিশের অপর একটি সূত্র জানায়, স্বজনরা এ ব্যাপারে পুলিশকে জানাতে আগ্রহী নন। তারা বিষয়টি থানায় জানায়নি। তারা দাফনের জন্য স্বাধীনের লাশ কাহালুতে গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

বগুড়ার আন্তঃজেলা কোচ টার্মিনাল ঠনঠনিয়া শাখা কমিটির অভিষেক

দুই সিনেমার কাজ শেষ করলেন এলিনা শাম্মী

রাজশাহীতে তাজা লাইভ বেকারির ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ার কাহালুতে কৃষকদের মাঝে ২টি তেল নিস্কাশন যন্ত্র প্রদান

বগুড়ার শেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা