ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১৫ পিএম

বগুড়ার কাহালুতে কৃষকদের মাঝে ২টি তেল নিস্কাশন যন্ত্র প্রদান

বগুড়ার কাহালুতে কৃষকদের মাঝে ২টি তেল নিস্কাশন যন্ত্র প্রদান

কাহালু (বগুড়া) প্রতিনিধি : মাঠ পর্যায়ের কৃষকদের তেল বীজ ভাঙানোর সুবিধার্থে কাহালুতে কৃষকদের মাঝে ২টি  তেল নিস্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়ামের সামনে আনুষ্ঠানিক ভাবে যন্ত্র দু’টি বিতরণ করেন কাহালু-নন্দীগ্রাম এলাকার এম’পি ও জেলা  বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন।

কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা: জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মুক্তার হোসেন খান, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, কাহালু থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, মালঞ্চা ইউ’পি চেয়ারম্যান নেছার উদ্দিন, কালাই ইউ’পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  আব্দুল মোমিন, আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে কৃষকদের মাঝে ২টি তেল নিস্কাশন যন্ত্র প্রদান

বগুড়ার শেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি

হরমুজ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত

কুড়িগ্রামের উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু