চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফের অবস্থাও সে রকম। আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের প্রটেকশন দিয়েছেন। অন্তত একজন আওয়ামী লীগের পদধারী নেতা ও ব্যবসায়ীকে তিনি পুনর্বাসন করেছেন, সেটা আমি জানি। নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ সিনিয়র নেতারা আসিফ মাহমুদের পাশে শক্তভাবে দাঁড়ান না কারণ তারা সবাই এসব তথ্য জানেন।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এসব দাবি করেন তিনি। আসিফ মাহমুদকে সতর্ক করার কথা জানিয়ে রাশেদ খান বলেন, এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসিফ মাহমুদকে আমি সরাসরি কয়েকবার সতর্ক করেছি। কিন্তু তিনি তোয়াক্কা করেননি। এই বিষয়টা এনসিপির প্রত্যেক নেতা জানেন। এই বিষয়টা তাদের জানালে তারা বলতেন, আসিফ তো আমাদের কেউ নন। তার সঙ্গে এনসিপির কোনো যোগাযোগ ও সম্পর্ক নেই। দুর্নীতি ও বিতর্কের দায় না নিতে নাহিদ ইসলাম বহুবার গণমাধ্যমে বলেছেন, দুজন ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই।
আরও পড়ুনতিনি দাবি করেন, আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন। যে তথ্য আমি নিজে জানি। এছাড়া সে সময় আসিফের এপিএস মোয়াজ্জেম বেশকিছু তথ্য আমার কাছে নিয়ে আসেন। এই দুজনের বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের আরেকজন উপদেষ্টাকে অবহিত করেছিলাম। তিনি আমার দেওয়া তথ্য পেয়ে উত্তরে বলেছিলেন, ‘আমরা যে বেতন পাই, সেটা দিয়ে চলতে পারি না, আর ওরা মানুষকে লাখ লাখ টাকা দেয়, স্বাভাবিক বেতন থেকে এটা দেওয়া যায়?
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789370570.jpg)
_medium_1789367793.jpg)
_medium_1789367458.jpg)
_medium_1789366173.jpg)

_original_1789018053_medium_1789359891.jpg)
_medium_1789365905.jpg)
_medium_1789371604.jpg)
_original_1788085296_original_1788258204_original_1788690820_original_1788779335_original_1789037453_medium_1789371330.jpg)