ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২২ পিএম

ডোপ টেস্টে মাদকের প্রমাণ, সাময়িক বরখাস্ত এসপি

ডোপ টেস্টে মাদকের প্রমাণ, সাময়িক বরখাস্ত এসপি

ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়ার পর পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে (পিপিএম-বার) সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তর, ঢাকার পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিন (বর্তমানে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত) মিরপুর সেনানিবাসে চলমান ‘ডিএসসিএসসি-২০২৬’ কোর্সে অংশগ্রহণের জন্য গত ৮ জানুয়ারি পুলিশ অধিদপ্তর থেকে প্রস্থান গ্রহণ করেন। উক্ত কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষা শেষে তার মূত্রে বেনজোডায়াজেপিনস (Urine Benzo Diazepines - BZO) ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন (Amphetamine/ methamphetamine)  ‘পজিটিভ’ পাওয়া যায়, যা উক্ত ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থি।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুসারে ‘অসদাচরণ’-এর শাস্তিযোগ্য অপরাধে একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী গত ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন। সেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী আ ফ ম নিজাম উদ্দিনকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৭ গোল উত্তর কোরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে স্বস্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার মতো ইরানের তেল সম্পদ নিয়ন্ত্রণে নিতে চান ট্রাম্প

ডাকসু’র সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ছাত্রদলের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হরমুজে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

 অনার্সে সর্বোচ্চ ফলাফল: ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবি শিবির সভাপতি