ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩১ পিএম

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার রায় মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার রায় মঙ্গলবার

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার রায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।

মামলার অপর আসামিরা হলেন-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশও চাওয়া হয়েছে।

আরও পড়ুন

প্রসিকিউশনের ভাষ্য, জুলাই আন্দোলনকে ঘিরে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠকে মানুষ হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয়। এ মামলায় দাখিল করা বিভিন্ন অডিও-ভিডিওতে এসবের প্রমাণ উঠে এসেছে বলেও দাবি করেছে প্রসিকিউশন। এছাড়া আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছিলেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদের ভাষ্য, এর ফলশ্রুতিতে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার রায় মঙ্গলবার

ইউক্রেনের ট্রেনে রুশ হামলায় অল্পের জন্য রক্ষা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ডার্বিতে জয় সিটি’র

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ

পঞ্চগড়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার