এমবাপের চেয়ে আমি ব্যালন ডি’অর জয়ের বেশি যোগ্য : ইয়ামাল
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ব্যালন ডি’অরের লড়াই আগের চেয়েও অনেক বেশি উত্তেজনাপূর্ণ মনে হচ্ছে এখন। ইতোমধ্যে উত্তেজনা দানা বাঁধতে শুরু করেছে, বিশেষ করে লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপের মধ্যে।
মুভিস্টারের অনুষ্ঠান ইউনিভার্সো ভালদানো-র সঙ্গে কথা বলেছেন ইয়ামাল। স্পেনের বিশ্বকাপ জয়ীর এই সাক্ষাৎকার আগামী শুক্রবার প্রকাশ করা হবে। তার আগেই এর কিছু অংশ প্রকাশিত হওয়ার পর ভাইরাল হয়েছে। সেখানেই তিনি জানিয়েছেন, ব্যালন ডি’অর জয়ের জন্য কে যোগ্য সেটা এখন তার কাছে সম্ভবত আরও বেশি পরিষ্কার।
সংবাদপত্র স্পোর্ট ইয়ামালের মন্তব্য প্রকাশ করেছে, ‘আমি ব্যালন ডি’অর কাকে দিবো? আমি সত্যিই মনে করি সম্ভবত দুজন খেলোয়াড় আছেন, যারা বিশ্ব সেরা। কিন্তু এই বছর আমি এটি পাওয়ার যোগ্য।’ স্পেনের বিশ্বকাপ জয়ী এই কিশোর তারকার চোখে দুই বিশ্বসেরা কে? উত্তর এড়িয়ে যানিনি তিনি, ‘আমার কাছে কিলিয়ান এমবাপে ও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে তারা তা ভালো করেই জানে।’
আরও পড়ুনকয়েকদিন আগে এমবাপেও নিজেকে ব্যালন ডি’অর জয়ের দাবিদার হিসেবে ঘোষণা করেন। তিনি বলেছিলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে ব্যালন ডি’অর পুরস্কারটি ভিন্ন কোনো খেলোয়াড়কে দেওয়া উচিত। অবশ্যই এর একটি দলীয় দিকও আছে, যা গুরুত্বপূর্ণ, কারণ ফুটবল একটি দলীয় খেলা। কিন্তু এটি একটি ব্যক্তিগত পুরস্কার।’ এর আগে একবার নিজেকে ব্যালন ডি’অর প্রাপ্য দাবি করায় এমবাপের সমালোচনা করেছেন কেউ কেউ। তা সত্ত্বেও সেই কথারই পুনরাবৃত্তি করলেন তিনি, ‘আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি (ব্যালন ডি’অর) জিততে পারি। এটি আমার অন্যতম লক্ষ্য, একইসঙ্গে স্বল্পমেয়াদি লক্ষ্যও।’
ল্যান্ডের রাজধানী লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনে বসবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতে এবার লন্ডনে এই আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1789370930.jpg)
_medium_1789369571.jpg)
_medium_1789366521.jpg)
_medium_1789363819.jpg)
_medium_1789306998.jpg)
_medium_1789305958.jpg)
_medium_1789371604.jpg)
_original_1788085296_original_1788258204_original_1788690820_original_1788779335_original_1789037453_medium_1789371330.jpg)
_medium_1789371218.jpg)