ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০২ পিএম

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল চাচা-ভাতিজার

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল চাচা-ভাতিজার

মফস্বল ডেস্ক : কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আপন চাচা-ভাতিজা নিহত হয়েছেন। 

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-পচেলার চং নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম (৩০) এবং এবং ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৫)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ সকালে মোকারম ও শাহআলম একসঙ্গে মাছ ধরতে বাড়ির পাশের হাওরে যান। এসময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। কোনো একটি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। অনেক সময় পার হলেও ফিরে না আসায় তাদের খুঁজতে যান স্বজনেরা। হাওরে গিয়ে তাদের মরদেহ দেখতে পান।

আরও পড়ুন

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল চাচা-ভাতিজার

মেসির গড়া দুই রেকর্ড ভাঙলেন মাস্তানতুওনো

বগুড়ার সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের দাবি জামায়াত আমিরের

আর্জেন্টিনার হয়ে মেসিকে আবারও মাঠে নামাতে চায় এএফএ!

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৫ লাখ সেনা নিহত

রাজধানীতে আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়া ৩২ জন গ্রেফতার