দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল
ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনব্যাপী সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী রবিবার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আজ থেকে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা নিশ্চিত এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তুলতে দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।
আরও পড়ুনকর্মসূচির আওতায় আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789204539.jpg)
_medium_1789204105.jpg)
_medium_1789201973.jpg)
_medium_1789201528.jpg)
_medium_1789200802.jpg)
_medium_1789199449.jpg)
_medium_1789208220.jpg)
_medium_1789207488.jpg)
_medium_1789189235.jpg)