ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৬ পিএম

দিনাজপুরের খানসামায় দুই গুদাম থেকে ৬৫৭ বস্তা সার জব্দ

দিনাজপুরের খানসামায় দুই গুদাম থেকে ৬৫৭ বস্তা সার জব্দ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আবারও একদিনে দুই সার ডিলারকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। একই সাথে ওই দুই সার ডিলারের গুদামে অভিযান চালিয়ে ৬৫৭ বস্তা রাসায়নিক সার জব্দ এবং এর মধ্যে একটি গুদাম সিলগালা করা হয়েছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাকেরহাট ও টংগুয়া বাজার এলাকায় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও কৃষি বিভাগের সমন্বয়ে পৃথক অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

অভিযানে প্রথমে পাকেরহাটের মেসার্স মহাদেব ট্রেডার্সের গুদামে অভিযানে অনুমোদিতভাবে মজুতকৃত ৪৫০ বস্তা সার পাওয়া যায়। এর মধ্যে নোয়াপাড়া গ্রুপের ক্রয় করা ৩শ’ বস্তা এমওপি, বিএডিসি গ্রুপের ৫০ বস্তা এমওপি এবং ১০০ বস্তা ডিএপি রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মহিতোষ চন্দ্র চন্দকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

পরে টংগুয়া বাজারের বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্সে অভিযান চালানো হয়। জানা যায়, প্রতিষ্ঠানের ডিলার আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন।

আরও পড়ুন

তার অনুপস্থিতিতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি ডিলার পয়েন্টটি পরিচালনা করছিলেন। অভিযানে গুদাম থেকে ২০৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি সার রয়েছে। অবৈধভাবে সার মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত নজরুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদনান কবির উদয় এবং খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের খানসামায় দুই গুদাম থেকে ৬৫৭ বস্তা সার জব্দ

নীলফামারীর ডোমারে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২

খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বাগবাড়িতে দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে চাঁদা না পেয়ে ব্লেডের পোঁচ, ৯২ সেলাই

নওগাঁর বদলগাছীতে শ্রেণিকক্ষের দেয়াল ধসে পড়েছে, ক্লাস চলছে মাঠে

দিনাজপুরের বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টা গ্রেফতার ২