ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৫ পিএম

নাটোরের লালপুরে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, কথা বলতো নারী কণ্ঠে

নাটোরের লালপুরে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, কথা বলতো নারী কন্ঠে

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার মো. কাউসার আলী(২০), মো. সোহাগ আলী(২৩) ও  মো. ইমন আলী(১৯)।

পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন থেকে প্রবাসীদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোতে নারী কণ্ঠে কথা বলে প্রতারণার করে টাকা হাতিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে লালপুর থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার অভিযান চালিয়ে চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

আরও পড়ুন

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, কথা বলতো নারী কণ্ঠে

নওগাঁয় বেশি টাকা দিলেই মিলছে সার, বাজারে কৃত্রিম সংকটের অজুহাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৫ বস্তা সরকারি চালসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

পাবনার বেড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ২৯টি প্রাথমিক বিদ্যালয়

বগুড়ায় ৫ মাদকসেবীর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের ১৪০টি মেহগনির চারা কেটেছে দুর্বৃত্তরা