ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৯ পিএম

ঠাকুরগাঁওয়ে চাঁদা না পেয়ে ব্লেডের পোঁচ, ৯২ সেলাই

ঠাকুরগাঁওয়ে চাঁদা না পেয়ে ব্লেডের পোঁচ, ৯২ সেলাই

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে মোটরসাইকেলের গতিরোধ করার পর টাকা দিতে অস্বীকৃতি জানানোয় সালেকিন ফেরদৌস নামে এক ব্যক্তিকে ধারালো ব্লেড দিয়ে পোঁচ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বাঁ হাতের রগ ও লিগামেন্ট কেটে গুরুতর জখম হয়েছেন তিনি। এতে চিকিৎসকেরা হাতের বিভিন্ন অংশে মোট ৯২টি সেলাই দিয়েছেন বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে সালেকিন ফেরদৌসের বোন শারমিন আখতার জাহান বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। মামলায় রানা ও সিয়ামসহ অজ্ঞাতনামা আরও দু’জনকে আসামি করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে শহীদ মোহাম্মদ আলী সড়কে প্রেস ক্লাবের সামনে ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তি তার প্রাক্তন স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় দুই আসামিসহ অজ্ঞাতনামা আরও দুজন তাদের পথরোধ করে। মামলার এজাহারে অনুযায়ী, অভিযুক্তরা কয়েকদিন ধরে সালেকিন ও তার প্রাক্তন স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিনও মোটরসাইকেলের গতিরোধ করে তারা আবারও টাকা দাবি করে।

এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাদের গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সিয়াম সালেকিনের বাঁ হাত ধরে রাখে আর রানা কাছে থাকা ধারালো সিজারিয়ান ব্লেড দিয়ে কবজির ওপর পোঁচ দিতে থাকে। এতে তার হাতের রগ ও লিগামেন্ট কেটে যায়।

আরও পড়ুন

এসময় তার চিৎকারে স্থানীয় এসে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকায় রেফার্ড করেন। এজাহারে বলা হয়েছে, চিকিৎসকরা হাতের ভেতরের অংশে ৪টি, ভেইনে ৪টি, আর্টারিতে ৮টি, মাসলে ১২টি, টেনডনে ২৪টি এবং হাতের বাইরে ৪০টিসহ মোট ৯২টি সেলাই দিয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে চাঁদা না পেয়ে ব্লেডের পোঁচ, ৯২ সেলাই

নওগাঁর বদলগাছীতে শ্রেণিকক্ষের দেয়াল ধসে পড়েছে, ক্লাস চলছে মাঠে

দিনাজপুরের বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টা গ্রেফতার ২

নাটোরের লালপুরে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, কথা বলতো নারী কণ্ঠে

নওগাঁয় বেশি টাকা দিলেই মিলছে সার, বাজারে কৃত্রিম সংকটের অজুহাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬৫ বস্তা সরকারি চালসহ দুই ব্যবসায়ী গ্রেফতার