নীলফামারীর ডোমারে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ডোমার উপজেলার ছোট রাউতা কাজিপাড়া এলাকায় পুলিশি অভিযানে নিজ বাড়ি থেকে রুপা বেগম(৪৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে মাদক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
রুপা বেগম ছোট রাউতা কাজিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী। পুলিশ জানায়, রুপার বিরুদ্ধে ডোমারসহ বিভিন্ন থানায় ৩০টির বেশি মামলা রয়েছে। আবার কোন মামলায় তার সাজা হয়েছে। ডোমার থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ বলেন, আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
অপরদিকে, লেবু ইসলাম(৫০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ৫১-বর্ডার গার্ড ব্যাটালিয়ান বিজিবির গোমনাতি বিওপি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোমনাতি ইউনিয়নের হেমায়েতপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। লেবু ইসলাম ওই এলাকার মৃত বসির উদ্দিনের ছেলে।
আরও পড়ুনবিজিবির নায়েক সুবেদার মো. মকবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির একটি দল অভিযান চালিয়ে লেবুকে গ্রেফতার করে। রাতেই তাকে ডোমার থানায় সোপর্দ করা হয়।
মন্তব্য করুন







