ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৫৫ পিএম

কিশোরগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে শ্রমিকের কাজ করতে গিয়ে বজ্রপাতে মো. হেলিম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে সাতটার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত মো. হেলিম (৩২) গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে এবং আহত মো. খোকন মিয়া (৪০) একই বাড়ির সাইদুর রহমানের ছেলে।

আরও পড়ুন

মো. হেলিমের প্রতিবেশি রমজান মিয়া ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে খোকন মিয়াসহ আটজনের একটি দল নিয়ে ধনিয়াপাতা সংগ্রহের জন্য পাশের নামাপাড়া গ্রামে যান হেলিম। এ সময় হঠাৎ আকাশ অন্ধকার করে বজ্রপাত শুরু হয়। কাজে থাকা অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন মো. হেলিম আর বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়েন পাশে থাকা খোকন মিয়া।

বাকি শ্রমিক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. হেলিমকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. সোহেব খান বলেন 'মো. হেলিমের বজ্রপাতের ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। হেলিমের চার বছর, দুই বছর ও ৯ মাসের তিনটি ছেলেমেয়ে রয়েছে বলে জেনেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

কবীর-লালনের গানে দেশজুড়ে আট বিভাগে ভাবের আসর

৪১ দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সিরিয়ায় আসাদ আমলের ৯ পাইলট গ্রেফতার