চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০
ইন্টারনেট ব্যবহার করে প্রতারণার (অনলাইন স্ক্যামিং) অভিযোগে চট্টগ্রাম নগরীর একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিদেশি নাগরিকসহ অন্তত ৭০ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর খুলশী থানার জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর রোডের একটি ভবন থেকে তাদের আটক করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম।
আরও পড়ুনপুলিশ জানায়, আটক ৭০ জনের মধ্যে চীন, পাকিস্তান ও লাওসের নাগরিকও রয়েছেন। অভিযানস্থল থেকে ৬৮টি ল্যাপটপ ও ৬৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
খুলশী থানার ওসি আবদুর রহিম, জব্দ করা মোবাইল ও ল্যাপটপের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



 (1)_medium_1789054472.jpg)
_medium_1789053883.jpg)
_medium_1789052258.jpg)

