ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০২:১৮ পিএম

ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এবং এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

নুরুল ইসলাম মনি বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বর্তমান সরকার বেরিয়ে আসছে। বিএনপির মূল নীতি হলো, সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থবিরোধী অসংখ্য চুক্তি করে গেছেন শেখ হাসিনা। 

চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও বন্ধুরাষ্ট্রের জাহাজ একসঙ্গে ভিড়লে বন্ধুরাষ্ট্রের জাহাজ আগে খালাস করতে হতো এমন অনেক দেশের স্বার্থবিরোধী জায়গা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা হবে।

আরও পড়ুন

অনুষ্ঠানে ব্রিকস সম্মেলন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে চিফ হুইপ বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে ভারত আমন্ত্রণ জানায়নি। একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে এমন অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো দুঃখজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সিরিয়ায় আসাদ আমলের ৯ পাইলট গ্রেফতার

ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত অন্তত ২৯ শিশু

জেনেভা ক্যাম্পে ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার

ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, মাথা বিচ্ছিন্ন