ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:০১ পিএম

ভারত হাসিনাকে ফেরত দিলেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ

ভারত হাসিনাকে ফেরত দিলেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনা হবে। ভারত তাকে ফেরত দিলেই বাংলাদেশের প্রচলিত আইনে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। 

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাসহ তার দলের বহু দণ্ডপ্রাপ্ত সদস্য বর্তমানে ভারতে পালিয়ে আছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের ফেরাতে ভারত সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ভারত সরকার জানিয়েছে এটি তাদের বিচার বিভাগের আইনি প্রক্রিয়াধীন বিষয়।

আরও পড়ুন

আন্তর্জাতিক জোটে যুক্ত হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যেকোনো চুক্তিতে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করা হবে। পাশাপাশি দেশের জাতীয় স্বার্থ ও সুফল বিবেচনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত হাসিনাকে ফেরত দিলেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

চুয়াডাঙ্গায় বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য কঠোর নির্দেশনা জারি

সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ভেনিসে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে তীব্র ক্ষোভ ঝাড়লেন পরীমনি