বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী
আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ধাপে ধাপে এর কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করে আগামী বছরের মাঝামাঝি সময়ে সিভিল এভিয়েশনকে টার্মিনালের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিমানমন্ত্রী।
তিনি বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে যেভাবেই হোক টার্মিনালটি আংশিকভাবে চালুর চেষ্টা করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট জাপানি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, আগে থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ সেভাবে নেওয়া হয়নি। ইন্টারনেট, বিভিন্ন মেশিন ও অন্যান্য ব্যবস্থার মধ্যে প্রয়োজনীয় ইন্টিগ্রেশনও পুরোপুরি হয়নি। এখন এসব কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুনপ্রতিদিনই মেশিনের টেস্ট ও ট্রায়াল চলছে। বর্তমানে কাজের অগ্রগতি প্রায় ৫৭ শতাংশ বলে জানান তিনি।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, থার্ড টার্মিনাল চালু হলে আগের তুলনায় প্রায় চার গুণ বেশি সক্ষমতা নিয়ে বিমানবন্দর পরিচালনা করা সম্ভব হবে। পুরোপুরি চালু হলে ২০০ থেকে ২৫০টি এয়ারক্রাফট হ্যান্ডেল করার সক্ষমতা তৈরি হবে।
তিনি বলেন, আগামী বছর থেকে বাংলাদেশে নতুন বিনিয়োগকারী আসবে বলে আশা করা হচ্ছে। তাদের কাছে বাংলাদেশকে বিনিয়োগের উপযোগী দেশ হিসেবে তুলে ধরতে বিমানবন্দরের আধুনিক সুযোগ-সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1788853290.jpg)
_medium_1788852563.jpg)
_medium_1788851875.jpg)
_medium_1788851297.jpg)
_medium_1788850216.jpg)
_medium_1788849323.jpg)
_medium_1788842401.jpg)
_medium_1788856453.jpg)
_medium_1788855572.jpg)