ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৫০ পিএম

চুয়াডাঙ্গায় বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে একটি বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে উপজেলার উথলী বাজারপাড়া, রেলস্টেশনসংলগ্ন একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রবিউল ইসলাম উথলী গ্রামের বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিলেন। স্থানীয়রা জানান, সোমবার দিনভর উথলী বাজার এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের সন্দেহ হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি জানিয়ে ৯৯৯-এ ফোন করা হয়।

খবর পেয়ে রাত ১২টার দিকে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বদ্ধ ঘরের দরজা খুলে রবিউল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে সম্প্রতি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা যায়। পারিবারিকভাবে বিচ্ছিন্ন হয়ে স্ত্রী-সন্তান ও মায়ের কাছ থেকে আলাদা হয়ে একাই বসবাস করছিলেন তিনি।

পুলিশের প্রাথমিক ধারণা, একাকী অবস্থায় কোনো এক সময় রবিউল আত্মহত্যা করেন। এরপর কয়েক দিন ঘরটি বন্ধ থাকায় মরদেহ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

চুয়াডাঙ্গায় বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য কঠোর নির্দেশনা জারি

সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ভেনিসে বাঁধনকে হেনস্তা, ফেসবুকে তীব্র ক্ষোভ ঝাড়লেন পরীমনি

ক্যারিয়ারের সেরা অবস্থানে মারুফা