তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদ মন্ত্রী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আর বেগম খালেদা জিয়া ছিলেন উন্নয়নের রূপকার। জিয়ার স্বপ্ন ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো.শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬ এর ৬ষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
পানিসম্পদ মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তাঁর দেশ পরিচালনার সময় আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের পরিচিতি এবং ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিলো। তিনি বলেন, সার্কের স্বপ্নদ্রস্টা ছিলেন প্রেসিডেন্ট জিয়া। সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরী করতে ছেয়েছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষক, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন করতে ছেয়েছিলেন বলে তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত ও অশালীন বক্তব্য কখনো কাম্য নয়। বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি পালন কিসের ইঙ্গিত। ডিসেম্বরে ফ্যাসিস্ট সরকার প্রধানের দেশে আসা এবং সরকার বিরোধী আন্দোলনের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জাম সেলিম, স্বাধীনতা পদক ও একুশে দপক প্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন প্রমুখ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1788858378.jpg)
_medium_1788857208.jpg)
_medium_1788853290.jpg)
_medium_1788852563.jpg)
_medium_1788851875.jpg)
_medium_1788851297.jpg)