ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০১ পিএম

বগুড়ায় টানা ২০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

বগুড়ায় টানা ২০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

বগুড়া শহর ও আশপাশের এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি লিমিটেড (পিজিসিএল)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে পিজিসিএল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 
এর ফলে বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহকরা এই সাময়িক সংকটের মুখে পড়বেন।

আরও পড়ুন

জরুরি প্রয়োজনে এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় টানা ২০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

বাংলাদেশ ফুটবল দলের নতুন জার্সি ​উন্মোচন

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ট্রাম্পের বিতর্কিত পোস্ট: আইসল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূতকে তলব

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নিহত

তীব্র গ্যাস সংকট ঢাবির হলগুলোর ক্যান্টিনে