ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৪ এএম

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের মেয়েদের হ্যাটট্রিক জয়

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের মেয়েদের হ্যাটট্রিক জয়

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ পুরুষ দল। অন্যদিকে, টানা তিন ম্যাচেই জয়ের দেখা পেলেছে নারী দল। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানকে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কাজাখস্তানকে হারিয়ে হ্যাটট্রিক জয়ের দেখা পেয়েছে বাংলার মেয়েরা।

চীন বাংলাদেশের চেয়ে দুই ঘণ্টা এগিয়ে। তাই বাংলাদেশে ক্রীড়াপ্রেমীরা ঘুম থেকে উঠেই হকির জয়ের খবর পেয়েছে। বাংলাদেশ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল। প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে যায়৷

আরও পড়ুন

দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে পারেনি। মধ্য বিরতির পরের কোয়ার্টারেও বাংলাদেশ গোল পায়নি। তবে শেষ কোয়ার্টারে আরও দুই গোল করায় ৪-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। রিমন দুটি ও লিজা ও লিমা একটি করে গোল করেন।

বাংলাদেশ নারী দল জুনিয়র এশিয়া কাপে চ্যালেঞ্জার গ্রুপে রয়েছে। এই গ্রুপে হকির উন্নয়নশীল দেশগুলো রয়েছে। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ হংকং। চ্যালেঞ্জার গ্রুপে স্থানের ওপর এলিট গ্রুপের বিপক্ষে স্থান নির্ধারণী প্রতিপক্ষ ঠিক হবে। এদিকে বাংলাদেশ পুরুষ দল বিকেলে কাজাখস্তানের বিপক্ষে খেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের মেয়েদের হ্যাটট্রিক জয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ

কুমিল্লায় বাস খাদে পড়ে আহত ২০ শিক্ষার্থী

আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান 

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাসের কর ছাড়