দৈনিক করতোয়ার সাব-এডিটর শাহিনের মামার ইন্তেকাল
দৈনিক করতোয়ার সাব-এডিটর (অনলাইন) শাহিন আলমের মামা মো. আফজাল মন্ডল (৫২) সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের রাঘোমাঝি গ্রামের বাসিন্দা মো. আফজাল মন্ডল মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান। তার স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রয়েছে।
ওই দিন বাদ যোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে করতোয়া পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করা হয়। খবর বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন


_medium_1788793537.jpg)



