ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০৭ পিএম

ঝিনাইদহে সাপের ছোবলে তরুণের মৃত্যু

ঝিনাইদহে সাপের ছোবলে তরুণের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলায় বিষধর সাপের ছোবলে মিকাইল হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ওই উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মিকাইল একই গ্রামের আসাদুল মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার ভোররাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মিকাইল।

আরও পড়ুন

সেসময় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে ছোবল দেয়। এতে সে অসুস্থ বোধ করে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব চক্রবর্তী বলেন, ‘সাপে কাটার পরে রোগী হাসপাতালে অনেক দেরিতে আসে। এন্টিভেনম দেওয়ার পরেও রোগীকে বাঁচানো যায়নি। সাপে কাটা রোগী দ্রুত হাসপাতালে পৌঁছলে এমনটি হয়তো হতো না।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণ গ্রুপে আউটলেট ম্যানেজার পদে নিয়োগ, ২২ বছর বয়স হলেই আবেদনের সুযোগ

ঝিনাইদহে সাপের ছোবলে তরুণের মৃত্যু

আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার/ডেপুটি প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে আকিজ বেকারস

মদিনা গ্রুপে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা

৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী