ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩১ পিএম

মাগুরায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাগুরায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাগুরার মহম্মদপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠের ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহিন মিয়া উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের নিজাম মোল্যার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কানাবিল মাঠে একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করেন শাহিন। এ উদ্দেশ্যে তিনি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। একপর্যায়ে ট্রান্সফরমারটি খুলেও ফেলেন। পরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে শাহিনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন

মাগুরায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ইন্টার্ন চিকিৎসকদের বিচার ও স্বজনদের মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন

সিলেটে ৭৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ