ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৪১ পিএম

বিদ্যুৎ মন্ত্রী পরিস্থিতির সামাল দিতে না পেরে আইসিইউতে গেছেন : আসিফ মাহমুদ

বিদ্যুৎ মন্ত্রী পরিস্থিতির সামাল দিতে না পেরে আইসিইউতে গেছেন : আসিফ মাহমুদ

জাতীয়  নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিদ্যুৎ মন্ত্রী পরিস্থিতির সামাল দিতে না পেরে আইসিইউতে চলে গেছেন মাশাআল্লাহ। মানুষের বিদ্যুৎ-গ্যাস পাওয়ার যে অধিকার, সেটা তো আমরা আমাদের পকেটের টাকা দিয়ে পাই। এটা তো সরকার ফ্রিতে দেয় না। এখন বিদ্যুৎ থাকে না বরং বিদ্যুতের বিল যেখানে ১২শ টাকা ছিল, এখন সেখানে ৪ হাজার টাকা হয়ে গেছে। এই অর্থ কোথায় যায় এটার কোনো হিসাব আমরা আজ পর্যন্ত পাইনি। 

আজ শনিবার (৫ মার্চ) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের লংমার্চের কুমিল্লার পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ আজ এক কঠিন সংকটময় পরিস্থিতি পার করছে। যারা আমাদেরকে বলেছিল নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে, যারা আমাদেরকে বলেছিল এদেশের মানুষ সংস্কার বুঝে না, তারা তিনবেলা ভাত খেতে চায়, আজকে তারা ছয়মাস হলো ক্ষমতায়। এখন এদেশের মানুষ সংস্কার তো পায়ইনি, এখন তিনবেলা ভাতও খাওয়ার সুযোগ নেই, বাসায় বিদ্যুৎ নাই, বিদ্যুতের ভুতুড়ে বিল আসছে। গ্যাসের চুলায় আগুন নাই, গরিবের কাজ নাই। লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাচ্ছে। আপনারা নির্বাচনের আগে ভালো ভালো কথা বলবেন। গণভোটে হ্যাঁ এর পক্ষে আপনারা ক্যাম্পেইন করেছেন। কিন্তু নির্বাচনের পরে ১৮ কোটি মানুষকে দেওয়া কথা গণভোটের রায় বাস্তবায়ন করেননি।

উপস্থিত জনতার উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু আমরা জানি আপনারা আমাদের ১১ দলীয় জোটকে সমর্থন দিয়েছেন। ১১ দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদের এই সমর্থনকে সাথে নিয়ে সামনের দিনেও আপনাদের অধিকারের কথা বলে যাবে। কোনো ধরনের হামলা-মামলা, হুমকির ভয় না করে এই জোট আপনাদের প্রতিবাদের ভাষা হয়ে থাকবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১১ জুলাই প্রথম প্রতিরোধ গড়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বরোড ব্লক করে রেখেছিল। সেজন্য তিনি (শেখ হাসিনা) কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না, কুমিল্লার মানুষকে বঞ্চিত করতেন। কিন্তু কুমিল্লার মানুষ প্রতিদান দিয়েছে তাকে ভারতে পাঠিয়ে দিয়ে।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ অন্য উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ মন্ত্রী পরিস্থিতির সামাল দিতে না পেরে আইসিইউতে গেছেন : আসিফ মাহমুদ

বিমানের ফ্লাইটে ১৪ কেজি সোনাসহ কর্মী আটক

মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন

মাগুরায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু