ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:২৩ পিএম

সিলেটে ৭৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে ৭৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তের বিভিন্ন স্থান থেকে প্রায় পৌণে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব পণ্যের চালান জব্দ করে। এসময় দুই চোরাকারবারিকে আটক করা হয়। 

বিজিবি জানায়, গতকাল শনিবার বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল, লবিয়া, কালাইরাগ, সোনারহাট ও সংগ্রাম সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালায়। 

আরও পড়ুন

এ সময় বিপুল পরিমাণ ভারতীয় গরু, ছাগল, জিরা, কসমেটিকস, সানগ্লাস, চকলেট, আতশবাজি, ফুচকা, ফল, বিড়ি, চিপস, কিসমিস, জুস, মোবাইল ফোন ও ইয়াবা জব্দ করা হয়। বাংলাদেশ থেকে পাচারকালে উদ্ধার করা হয় রসুন। অভিযানকালে চোরাকারবারের সাথে জড়তি দুইজনকে আটক করা হয়। জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ৭৮ লাখ ৬৯ হাজার ৬৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য ও পশু জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ৭৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই

হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখানো হবে সিনেমা

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে : আইজিপি