ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১০ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত দুই ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত দুই ব্যবসায়ীকে জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ বস্তা ইউরিয়া ও ১১ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

অভিযানে মো. বেলাল মিয়ার কাছ থেকে ২৭ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি এবং মানিক মিয়ার কাছ থেকে ৪ বস্তা ইউরিয়া ও ৩ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক।

আরও পড়ুন

এসময় বেলাল ও মানিককে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, ভূরুঙ্গামারী থানার টহল পুলিশ সদস্যসহ স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত দুই ব্যবসায়ীকে জরিমানা

রাষ্ট্রপতিকে বরণে সাজছে  ঠাকুরগাঁও, শৈশবের মাটি ও মানুষের টানে আসছেন রাষ্ট্রপতি

নীলফামারীর ডিমলা খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতি অভিযোগে দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া মহানগরে মার্কেট বন্ধের দিনেও ফুটপাত থাকে দখলে

বগুড়ার কাহালুতে ইসলামিয়া হাসপাতালের উদ্বোধন