ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০১ পিএম

রাষ্ট্রপতিকে বরণে সাজছে  ঠাকুরগাঁও, শৈশবের মাটি ও মানুষের টানে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতিকে বরণে সাজছে  ঠাকুরগাঁও, শৈশবের মাটি ও মানুষের টানে আসছেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: যে ধূলিমাখা পথে কেটেছিল তার শৈশব, যে বাতাস আর মানুষের ভালোবাসায় তিনি শিখেছিলেন রাজনীতির প্রথম পাঠ—আজ সেই চিরচেনা প্রাণের শহর ঠাকুরগাঁওয়ে ফিরছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ সেপ্টেম্বর, দুইদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলায় আসছেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নিজের মাতৃভূমিতে পা রাখছেন তিনি। এ যেন বহুদিনের জমানো আবেগ আর প্রাপ্তির এক অভাবনীয় ক্ষণ!

যে মানুষটি আজ পুরো দেশের অভিভাবক, তাকে বরণ করে নিতে সেজে উঠেছে পুরো জেলা। শহরের মোড়ে মোড়ে তৈরি হচ্ছে সুদৃশ্য তোরণ, আলোকসজ্জায় ঝলমল করছে রাস্তাঘাট। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী আর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বুকভরা উচ্ছ্বাসে এখন একটাই নাম—আমাদের রাষ্ট্রপতি!

আগামী ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে পা রেখেই সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি ছুটে যাবেন তার বাবা, প্রয়াত মির্জা রুহুল আমিনের জিয়ারতে। মাটির প্রতি, শেকড়ের প্রতি এই নিখাদ টানই তো তাকে মহান করেছে। ওইদিন বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত হবে এক বর্ণিল সংবর্ধনা। জন্মভূমির এই মঞ্চ থেকেই তিনি শুনবেন তার প্রিয় মানুষের ভালোবাসার জয়ধ্বনি।

আরও পড়ুন

সফরের দ্বিতীয় দিনটি (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওবাসীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বহুদিনের স্বপ্ন আর আকুতির প্রতীক ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি নিজ হাতে। উচ্চশিক্ষার আলো থেকে যেন এই জনপদের কোনো সন্তান বঞ্চিত না হয়—সেদিনের সেই প্রত্যাশা আজ বাস্তবে রূপ নিচ্ছে তার হাত ধরে। উত্তরাঞ্চলের শিক্ষাঙ্গনে এক নতুন সূর্য ওঠার অপেক্ষায় গোটা জেলা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, শৈশবের সেই পরিচিত মাটিতে রাষ্ট্রপতির প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত পুরো জেলা। ঠাকুরগাঁওয়ের ঘরে ঘরে উৎসবের আমেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতিকে বরণে সাজছে  ঠাকুরগাঁও, শৈশবের মাটি ও মানুষের টানে আসছেন রাষ্ট্রপতি

নীলফামারীর ডিমলা খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতি অভিযোগে দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া মহানগরে মার্কেট বন্ধের দিনেও ফুটপাত থাকে দখলে

বগুড়ার কাহালুতে ইসলামিয়া হাসপাতালের উদ্বোধন

হাম ও উপসর্গে আক্রান্ত ১১৫৪, মৃত্যু একজনের