ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২১ পিএম

পঞ্চগড়ের বোদায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

পঞ্চগড়ের বোদায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- হৃদয় ইসলাম(২২) এবং মহেন রায়(২৩)। তারা দু’জনই বোদা উপজেলার পাঁচপীরের সেনপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে তল্লাশি চালিয়ে মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দু’জনের মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। বোদা থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা জানান, আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের বোদায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

পুলিশ-সেনা কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, যুবক গ্রেফতার

লং মার্চের পেছনে অন্য উদ্দেশ্য আছে কিনা দেশের জনগণ জানতে চায়: রাশেদ খান

নওগাঁর মান্দায় হাতুড়ি পেটায় আহত ব্যক্তির ৫ মাস পর মৃত্যু

বগুড়ার সোনাতলায় মৎস্য চাষ প্রকল্প নিয়ে উত্তেজনা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়িতে চুরি