ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৫ এএম

সিরিয়ার কাছেও হারলো অনূর্ধ্ব-২০ দল

সিরিয়ার কাছেও হারলো অনূর্ধ্ব-২০ দল

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে সিরিয়ার কাছে হেরেছে।

দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পাওয়া বাংলাদেশ এখন টেবিলের তলানিতে। টানা দুই হারে বিদায় ঘণ্টাও বেজে গেছে।

সিরিয়া নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে ১-০ গোল ব্যবধানে। বাংলাদেশ প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে উজবেকিস্তানের কাছে। বাংলাদেশকে হারিয়ে সিরিয়া তিন পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার দৌড়ে এসেছে। বাছাইপর্বে আট গ্রুপের আট চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ আগামী বছর চূড়ান্তপর্বে খেলবে।

সিরিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রথমার্ধের প্রায় পুরো সময় লড়াই করেছিল। ৪৪ মিনিট ও প্রথমার্ধের ইনজুরি সময়ে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিরিয়া। দুই গোলই হয়েছে বাংলাদেশের ডিফেন্সের দায়ে।

আরও পড়ুন

প্রথম গোলে সিরিয়ার ফরোয়ার্ড উড়ন্ত বল ব্যাক হিল করে সতীর্থকে দেন। তাকে মার্ক করতে পারেনি বাংলাদেশের ডিফেন্ডাররা। দুই মিনিট পর বক্সের অন্য প্রান্তে দূরপাল্লার শট থেকে আরেক গোল পায় সিরিয়া। দুই গোলেই গোলকিপার দুই দিকে ঝাপালেও গোল সেভ করতে পারেননি।

বাংলাদেশ পরের অর্ধেও খেলায় ফিরতে পারেনি। বলার মতো আক্রমণও করতে পারেনি। উল্টো ৮৯ মিনিটে আরেক গোল হজম করে।

আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে ভারতের মোকাবেলা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার কাছেও হারলো অনূর্ধ্ব-২০ দল

হানি ট্র্যাপের ফাঁদে ট্রাভেল এজেন্সি মালিক, নারীসহ ৪ সদস্য গ্রেপ্তার

কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা

ছয়দিন বিদ্যুৎ-পানিবিহীন দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

রংপুরে আইনশৃঙ্খলা,দুর্নীতি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে  কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘিতে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল-জরিমানা