বগুড়ার আদমদীঘিতে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল-জরিমানা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার মজুত রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত সার ডিলার সচিব চন্দ্র সাহার ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুটি সার গুদাম সিলগালা করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় আদমদীঘি উপজেলার নসরতপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘির অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সজল ইসলাম, উপজেলা যুবদলে যুগ্ম আহবায়ক এসএম জুযের রানাসহ নেতৃবর্গ।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের সার ডিলার মেসার্স মঙ্গল চন্দ্র সাহা ও মেসার্স সচিব চন্দ্র সাহা নামে দুই সার ডিলার ডিএপি, এমওপি ও ইউরিয়া সার তার চাঁপাপুর গুদামে মজুদ না করে নসরতপুর বাজারে পৃথক দুটি গুদামে পাচারের উদ্দেশ্যে ১৬৭৫ বস্তা মজুত করে রাখে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় জনতা বিষয়টি জানতে পেরে দুটি গুদাম ঘেরাও করে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম উল্লেখিত গুদামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিষয়টি নিশ্চিত হন।
আরও পড়ুনএরপর ভ্রাম্যমান আদালত দুটি সার ডিলারের স্বত্বাধিকারি সচিব চন্দ্র সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারান্ডের আদেশ দেন। এছাড়া দুটি সার গুদামে পাচার জন্য মজুদ রাখা ১৬৭৫ বস্তা সারসহ গুদাম সিলগালা করেন। বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জানায়, কুষকদের সার কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি কিংবা পাচারকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। কোন ছাড় দেয়া হবেনা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
 (3)_medium_1788453214.jpg)
 (2)_medium_1788452601.jpg)

_medium_1788450880.jpg)




