ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩৪ পিএম

সয়াবিন তেলের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের সঙ্গে সমন্বয় করেই সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
 
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা যাতে লোকসানের মুখে পড়ে আমদানি বন্ধ করে না দেন, সেদিকে নজর রাখছে সরকার। তিনি বলেন, “আমরা চাই না কোনো ব্যবসায়ী লোকসান দিয়ে ব্যবসা চালিয়ে বাজারে সংকট তৈরি করুক। সরবরাহ লাইন সচল রাখাই আমাদের অন্যতম লক্ষ্য।’
 
সদ্য ঘোষিত পে-স্কেল প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটি একবারে নয়, ধাপে ধাপে কার্যকর হবে।’ এতে বাজারে পণ্যের দাম বাড়া কিংবা কোনো ধরনের বৈষম্য তৈরির আশঙ্কা নেই বলে মন্তব্য করেন তিনি।
 
বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী জানান, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি), পাশাপাশি চালু রয়েছে খোলা বাজারে পণ্য বিক্রয় কার্যক্রম (ওএমএস)।
 
তিনি বলেন, ‘বাজারে সরবরাহ কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না। আমরা প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
 
সুগন্ধি চাল রপ্তানির বিষয়ে প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। দেশের অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণের জন্য রপ্তানি বন্ধ রাখা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা

ছয়দিন বিদ্যুৎ-পানিবিহীন দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

রংপুরে আইনশৃঙ্খলা,দুর্নীতি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে  কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘিতে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল-জরিমানা

বগুড়ায় ডিজে শিল্পীর রহস্যজনক মৃত্যু

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত : ১০ব্যক্তির কাছ থেকে ৩৮হাজার টাকা জরিমানা আদায়