ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৪ পিএম

বাগেরহাটে বিকাশকর্মীর ৩ লাখ টাকা ছিনতাই

বাগেরহাটে বিকাশকর্মীর ৩ লাখ টাকা ছিনতাই

বাগেরহাটে বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) সানি জাবির বাধনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর হেরেমের মোড় থেকে ভদ্রপাড়া খেয়াঘাটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বিকাশের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী।

অভিযোগে বলা হয়, সকালে মোটরসাইকেলে করে তিন লাখ টাকা নিয়ে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন অজ্ঞাত যুবক সানি জাবির বাধনের গতিরোধ করে। তারা ভয় দেখিয়ে ব্যাগে থাকা তিন লাখ টাকা, পকেটে থাকা ২ হাজার টাকা এবং একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় তারা মোটরসাইকেলের চাবি একটি পুকুরে ফেলে দেয়।

আরও পড়ুন

ভুক্তভোগী সানি জাবির বাধন জানান, ছিনতাইকারীদের মধ্যে তিনজন হেলমেট পরা ছিল এবং বাকিদের মুখ খোলা থাকলেও তিনি কাউকে চিনতে পারেননি।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার কাছেও হারলো অনূর্ধ্ব-২০ দল

হানি ট্র্যাপের ফাঁদে ট্রাভেল এজেন্সি মালিক, নারীসহ ৪ সদস্য গ্রেপ্তার

কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা

ছয়দিন বিদ্যুৎ-পানিবিহীন দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

রংপুরে আইনশৃঙ্খলা,দুর্নীতি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে  কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘিতে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল-জরিমানা