ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:২০ পিএম

লিটনকে অধিনায়ক করে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

লিটনকে অধিনায়ক করে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন লিটন কুমার দাস, তার সহকারী হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়।
 
ব্যাটিংয়ে লিটন, শান্ত, তানজিদ ও পারভেজ হোসেন ইমনের মতো পরিচিত মুখের পাশাপাশি মিডল অর্ডারে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। অলরাউন্ডার হিসেবে দলের ভারসাম্য বাড়াবেন শেখ মেহেদী হাসান ও সাইফ উদ্দিন।
 
বোলিং আক্রমণে থাকছে অভিজ্ঞতা ও বৈচিত্র্য। রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদদের দলে রেখেছেন নির্বাচকরা।
 
এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড
 
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিটনকে অধিনায়ক করে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

আমার মানহানির জন্য দুদক কি দুঃখপ্রকাশ করবে: আসিফ মাহমুদ

তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

হরমুজে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলায় ২ নাবিক নিহত

বগুড়ার শেরপুরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্য, আক্রান্ত ১১১০