ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২৮ পিএম

মেসির অবসর মেনে নিতে পারছেন না মা সেলিয়ার

মেসির অবসর মেনে নিতে পারছেন না মা সেলিয়ার

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণায় পুরো ফুটবল বিশ্বে চলছে আলোচনা। তবে সবচেয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছে তার মা।

অবসর ঘোষণার পর কিংবদন্তি এই খেলোয়াড়ের মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি জানিয়েছেন, ছেলের আন্তর্জাতিক ফুটবল ছাড়ার বিষয়টি তাদের পরিবার কীভাবে মেনে নিচ্ছে। যদিও কাছের মানুষেরা এই সিদ্ধান্ত আগেই জানতেন, তবুও আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সবাই মানসিকভাবে বেশ ধাক্কা খেয়েছেন বলে জানান লিও মেসির মা।

স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার পরই ৩৯ বছর বয়সি মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন। আমেরিকা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেলিয়া কুচ্চিত্তিনি জানান, তার ছেলে আর আর্জেন্টিনার জার্সি পরে খেলবেন না—এই বিষয়টি তিনি এখনো মেনে নিতে পারছেন না।

আরও পড়ুন

তিনি বলেন, ‘খেলার সময় তাদের দিকে তাকালে আমার এখনো চোখে পানি চলে আসে। বিষয়টি আমরা আগেই জানলেও পুরো পরিবার খুব কষ্ট পেয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো, সে এখন ভালো আছে এবং খুশি আছে।’ মেসির মা এ সময় তার সদ্য প্রয়াত স্বামী হোর্হে মেসিকে স্মরণ করেন। তিনি জানান, ছেলে একদিন খেলা ছেড়ে দেবে—এই কথা ভেবে হোর্হে প্রায়ই বলতেন, ‘সে যখন আর খেলবে না, তখন আমি কী করব?’ হোর্হের মৃত্যুর পর পরিবারের এই পরিবর্তনশীল সময়ে কথাগুলোর আবেগ যেন আরও গভীর হয়ে ধরা দিয়েছে।

২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে মেসির অভিষেক হয়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশের জার্সিতে ২০৭টি ম্যাচ খেলে ১২৫টি গোল এবং ৬৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। পাশাপাশি, তিনি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। মেসির এই বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে একাধিক বড় শিরোপা। এর মধ্যে রয়েছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির অবসর মেনে নিতে পারছেন না মা সেলিয়ার

ইসরায়েল শয়তান, যুক্তরাষ্ট্র মহাশয়তান : গালিবাফ

হরমুজ দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো বাধা নেই : ইরানি রাষ্ট্রদূত

মেসির পর অবসরে রুডিগার

সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে ইরানকে রাশিয়ার সহায়তা

চারদফা দাবিতে বগুড়া শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি