ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:০৪ পিএম

হরমুজে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলায় ২ নাবিক নিহত

হরমুজে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলায় ২ নাবিক নিহত

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে করে ২ জন ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় শিপিং কোম্পানি বাহরি জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি সৌদি তেল ট্যাংকারে নিরাপত্তা সংক্রান্ত দুর্ঘটনায় দুইজন ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন।

বাহরি এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১.৪০ মিনিটে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় তাদের ট্যাংকার ওই দুর্ঘটনার শিকার হয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বেশ কিছুদিন ধরেই প্রণালিটি দিয়ে স্বাভাবিক তেল পরিবহন ব্যাহত হচ্ছিল। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনার মাঝেও গোপন কিংবা সংক্ষিপ্ত রুটে তেল সরবরাহ চালু করার যে প্রচেষ্টা চলছিল, নতুন করে এই হামলার ঘটনায় তা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহের প্রধান এই সামুদ্রিক করিডোরটিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো তাদের জাহাজের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলায় ২ নাবিক নিহত

বগুড়ার শেরপুরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্য, আক্রান্ত ১১১০

পিরোজপুরে নিজের দোকানের থেকে দোকানির লাশ উদ্ধার

যমুনা গ্রুপে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ

অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু: র‌্যাব মহাপরিচালক