বগুড়ার শেরপুরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরজিনা খাতুন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বিশালপুর এলাকায় এই ঘটনা ঘটে। আরজিনা ওই গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে ও শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, আরজিনা নিজের ঘরে ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জারের প্লাগ-ইন করতে গিয়ে অসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
আরও পড়ুনবিশালপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত ঘটে যাওয়া এ আকস্মিক দুর্ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন

_medium_1788356823.jpg)







