ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৫৯ পিএম

চারদফা দাবিতে বগুড়া শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

চারদফা দাবিতে বগুড়া শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

শহর প্রতিনিধি : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতের ঘটনায় চারদফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা।  

আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে ইন্টর্নচিকিৎসকদের পক্ষে ডা. রিতুল মন্ডল স্নিগ্ধ চার দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হলো-অভিযুক্ত সকল দুষ্কিতিকারীদের গ্রেফতার করে কোর্টে উপস্থাপন করা এবং মামলার অগ্রগতি দৃশ্যমান করা, হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আর্মড পুলিশ অথবা তদ্রুপ ব্যবস্থা গ্রহণ করা, হাসপাতালে বেড সংখ্যার ১/৩ এর বেশি অতিরিক্ত রোগী ভর্তি না নেওয়াসহ শয্যা বাড়ানোর বিপরীতে লোকবল বাড়ানো নিশ্চিত করা এবং রোগীর সাথে একজন অপেক্ষা বেশি এ্যাটেনডেন্ট গ্রহণ না করা।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে ইন্টার্নচিকিৎসকদের পক্ষে ডা. রিতুল মন্ডল স্নিগ্ধ ছাড়াও ডা. অর্পণ দত্ত, ডা. রিদওয়ান উদ্দীন, ডা. এ কে এম আহসান জারিফ এবং ডা. মেহেরুপ হোসেন পৃথিবী সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান, গতকালের ঘটনার পর তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন উপরোক্ত দাবিসমূহ পুরোপুরিভাবে বাস্তবায়ন না করা পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবিরতি চলমান থাকবে।

হাসপাতালের উপপরিচালক ডা. মনজুর-এ-মোর্শেদ এ ব্যাপারে বলেন, বহিরাগতদের হামলায় ইন্টার্ন ও মিড লেভেল মিলিয়ে ছয়জন চিকিৎসক আহত হয়েছেন। প্রশাসন ও জ্যেষ্ঠ চিকিৎসক নেতারা পরিস্থিতি সমাধানের চেষ্টা করছেন। হাসপাতালে চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ হয়নি, জ্যেষ্ঠ ও মিড লেভেলের চিকিৎসকদের দিয়ে চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে ইরানকে রাশিয়ার সহায়তা

চারদফা দাবিতে বগুড়া শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ইরান যুদ্ধ নিয়ে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক

বগুড়ার শেরপুরে চাকা মেরামতের সময় ট্রাক চাপায় নিহত ২

চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে কি ঘটেছিল বগুড়া শজিমেক হাসপাতালে?

জাতীয় দল ছাড়লেও ফুটবলেই সাম্রাজ্য গড়ছেন মেসি