ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১১ পিএম

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে সংঘর্ষ, আহত ১২

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে সংঘর্ষ, আহত ১২

স্টাফ রিপোর্টার : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে গতকাল মঙ্গলবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা গেছে, সদর উপজেলার রাজাপুরে আব্দুল মালেক নামের এক বৃদ্ধকে গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে মিড লেভেল ও ইন্টার্ন চিকিৎসকেরা তাকে চিকিৎসা দেন। রাত ১০টার পর তার মৃত্যু হয়। এরপর ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর স্বজন এবং ১০-১৫ জন বহিরাগত তাদের ওপর হামলা চালান বলে দাবি ইন্টর্ন চিকিৎসকরা। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে-এমন অভিযোগ তুলে রোগীর স্বজন ও বহিরাগতরা তাদের ওপর হামলা চালায়। এতে ছয়জন ইন্টার্ন চিকিৎসক আহত হন। তাদের মধ্যে তিনজনের হাতের হাড় ভেঙেছে বলেও দাবি তাদের। 

নিহত রোগীর স্বজনদের অভিযোগ, একজন ইন্টার্ন চিকিৎসকের দেওয়া ভুল ইনজেকশনের কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে কথা বলতে গেলে প্রথমে চিকিৎসকদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ইন্টার্ন চিকিৎসকেরা তাদের সঙ্গে থাকা ছয়জনকে মারধর করে হাসপাতালের ভেতরে কয়েক ঘণ্টা আটকে রাখেন।

আরও পড়ুন

এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, মারামারির খবর পেয়ে রাতই পুলিশ হাসপাতালে যায়। সেখানে ইন্টার্ন চিকিৎসকরা জানান, ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর স্বজনরা তাদের ওপর হামলা চালিয়েছে। পরে রোগীর ছয় স্বজনকে হাসপাতালের ভেতরে আটকে রাখার বিষয়টিও পুলিশ জানতে পেরে প্রায় দুই ঘণ্টা পর ওই ছয়জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের মধ্যে চারজন আহত থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং দুজনকে থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ছয়জনের মধ্যে চারজন মহানগর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতা।

হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বহিরাগতরা ইন্টার্ন ও মিড লেভেলের ছয়জন চিকিৎসকের ওপর হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন এবং বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইন্টার্ন চিকিৎসকেরা মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও মিড লেভেল ও জ্যেষ্ঠ চিকিৎসকদের সেবায় নিয়োজিত করা হয়েছে। ফলে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে সংঘর্ষ, আহত ১২

একাদশে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইরানের দুই তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা

ঢাকা ছাড়লেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব

অবৈধভাবে সার মজুদ: ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা