ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২৬ পিএম

ইরান যুদ্ধ নিয়ে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক

ইরান যুদ্ধ নিয়ে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মস্কোর অবস্থানের জন্য ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে এই দুই নেতা পৃথক বৈঠক করেছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে রুশ প্রেসিডেন্টকে পেজেশকিয়ান বলেন, ‘প্রতিটি পর্যায়ে আপনার অবস্থানের জন্য আমরা কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাই। এটি প্রমাণ করে আমাদের সম্পর্কটি কৌশলগত, কোনো সাধারণ সম্পর্ক নয়।’

পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‘রাশিয়া আপনাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে। জাতীয় স্বার্থ রক্ষার লড়াইয়ে আপনাদের সাহস ও দৃঢ়তার আমরা প্রশংসা করি।’ পুতিন আরও বলেন, ‘সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও গত বছর থেকে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের গতি আমরা ধরে রেখেছি।’

আরও পড়ুন

উল্লেখ্য, রাশিয়া ও ইরান দুই দেশই আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞার আওতায় আছে। ফলে তারা একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সোমবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেহরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে চাপ প্রয়োগের অভিযান অব্যাহত রাখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

যশোরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার,

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী

বাড়ল সয়াবিন তেলের দাম

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন অভিনেত্রী সুনেরাহ