ভিডিও বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৫ এএম

একাদশে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

একাদশে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইনে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। শিক্ষার্থীদের একাদশে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নীতিমালা অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। একই সময়ে শিক্ষার্থীরা পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন।

ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।

এর আগে গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইরানের দুই তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা

ঢাকা ছাড়লেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব

অবৈধভাবে সার মজুদ: ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা

সংরক্ষিত মাছ চুরি: বিলুপ্তির পথে জলজ সম্পদ