ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৪ এএম

প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স পরীক্ষার সূচি প্রকাশ

ছবি : সংগৃহীত, প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স পরীক্ষার সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ২০২৪ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম ইনকোর্স পরীক্ষা ১৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই ইনকোর্স পরীক্ষার নম্বর ১৫ নভেম্বর থেকে ২২ নভেম্বরের মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ইনফো পোর্টালের মার্কস এন্ট্রি মেনু থেকে কোর্স নির্বাচন করে ইনকোর্স মার্কস এন্ট্রি অপশনে নম্বর দেওয়া যাবে। এ জন্য কলেজ পোর্টালের নোটিফিকেশন মেনু থেকে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।

নম্বর এন্ট্রি ও প্রেরণের পর নম্বরপত্রের প্রিন্ট কপি, মূল্যায়িত উত্তরপত্র এবং হাজিরা শিট সিলগালা করে ৩ ডিসেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পর অনলাইনে নম্বর এন্ট্রির লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

নিয়মিত, প্রাইভেট ও অনিয়মিত যেসব পরীক্ষার্থীর ইনকোর্স নম্বর আগে এন্ট্রি করা হয়নি, তাদের নম্বর অনলাইনে এন্ট্রি করার পরই ২০২৪ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তালিকায় নাম থাকবে।

আরও পড়ুন

নির্দেশনা অনুযায়ী, ইনকোর্স পরীক্ষায় ১৫ শতাংশ এবং ক্লাসে উপস্থিতিতে ৫ শতাংশ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। তবে প্রাইভেট পরীক্ষার্থীদের ইনকোর্স নম্বর ২০ শতাংশের মধ্যে নির্ধারণ করা হবে। কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা নেবে এবং সংশ্লিষ্ট শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার নম্বরের গড় করে চূড়ান্ত নম্বর অনলাইনে জমা দিতে হবে।

ইনকোর্স ও উপস্থিতির নম্বর ছাড়া পরীক্ষার ফরম পূরণ করা যাবে না। একবার অনলাইনে নম্বর দেওয়ার পর তা পরিবর্তন বা পুনরায় এন্ট্রির সুযোগও থাকবে না।

দুটি ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র পৃথক প্যাকেটে প্রশ্নপত্রসহ একসঙ্গে পাঠাতে হবে। প্যাকেটের ওপর লাল কালিতে বড় করে ‘২০২৪ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স ইনকোর্স পরীক্ষা’ লিখতে হবে। উত্তরপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র অথবা প্রিলিমিনারি টু মাস্টার্স শাখায় নির্ধারিত নিয়মে পাঠাতে হবে।

এ জন্য রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঝিনাইদহ, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা ও যোগাযোগ নম্বর বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। ইনকোর্স পরীক্ষা ও নম্বরসংক্রান্ত বিষয়ে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম কিবরিয়া এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক একেএম নাজমুল করিমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। অনলাইনসংক্রান্ত কারিগরি সহায়তার জন্য নির্ধারিত ই-মেইল ও হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগ করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স পরীক্ষার সূচি প্রকাশ

শিল্প কোনো পাপ নয় : প্রভা

নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ জাল ভস্মীভূত

ঢাবিতে এক ঘণ্টা বাড়ল ছাত্রী হলের গেট খোলা রাখার সময়

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে : আমির, ইসলামী সমাজ

নওগাঁর রাণীনগরে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮