ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ১১:৩০ পিএম

বগুড়ার সোনাতলায় ৩শ’ টাকা চুরির অপবাদ যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামা ভাগ্নেকে আসামি করে মামলা

বগুড়ার সোনাতলায় ৩শ’ টাকা চুরির অপবাদ যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামা ভাগ্নেকে আসামি করে মামলা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় মাত্র ৩শ’ টাকা চুরির অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় মামা-ভাগ্নেকে আসামি করে মামলা দায়ের করা হয়। তবে এ ঘটনার ৩৬ ঘণ্টা পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার জোড়গাছা ইউনিয়নের উত্তরবয়ড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে ফয়সাল আহমেদ ওরফে ফুল বাবুর গত শুক্রবার দিবাগত রাতে ঘর থেকে ৩শ’ টাকা হারিয়ে যায়। এ ঘটনায় পার্শ্ববর্তী বাড়ির শাকিল মিয়াকে (৩২) চুরির জন্য সন্দেহ করে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে গত শনিবার দুপুরে বেদম মারপিট করা হয়।

এতে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তিনি মারা যান। শাকিলের মৃত্যুর খবর গতকাল রোববার এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে নিহত শাকিলের মা বলেন, তার ছেলের বিরুদ্ধে প্রতিপক্ষরা ৩শ’ টাকা চুরির অভিযোগ তুলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে লাঠি দিয়ে বেদম মারপিট করে। এসময় তার ছেলে চিৎকার দিলে তার মাসহ স্থানীয়রা ছুটে আসার পরও প্রতিপক্ষের ফুল বাবু ও হানিফ মিয়া নামের মামা-ভাগ্নে তাদের সামনেই লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করে। তাৎক্ষণিক ছেলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

আরও পড়ুন

এ ঘটনার পর থেকে ওই দুই পরিবারের সদস্যরা আত্মগোপনে গেছেন। গতকাল রোববার দিবাগত রাতে নিহত শাকিলের বড় ভাই পারভেজ বাদি হয়ে দুইজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার ৩৬ ঘন্টা পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, ৩শ’ টাকা চুরির বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় ৩শ’ টাকা চুরির অপবাদ যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামা ভাগ্নেকে আসামি করে মামলা

সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সরকার নারী শিক্ষা প্রসারে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করার পরিকল্পনা করেছে : কাজী রফিকুল ইসলাম এমপি

গাইবান্ধায় ইন্দোনেশিয়ান নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর কারাদন্ড

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার