ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ১০:৩৩ পিএম

বগুড়ায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টিএমএসএস মহিলা মার্কেটের কনফারেন্স রুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি মাহফুজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোত্তালেব হোসেন।

এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বগুড়া মহানগর শাখার চেয়ারম্যান মোতলেবুর রহমান রাতুল। র‌্যালির উদ্বোধক ছিলেন বাজুস বগুড়া মহানগর শাখার জেনারেল সেক্রেটারি ফিরোজ আহম্মেদ বাবু।

বিশেষ অতিথি ছিলেন বাজুস বগুড়া মহানগর শাখার সিনিয়র ভাইস চেয়ারম্যান এমএ রাশেদ, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও রবিউল ইসলাম, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মনির হোসেন, জয়েন্ট সেক্রেটারি ফরিদ মাহমুদ, আবু সাহান রাশেদ ও মোশারফ হোসেন হিরু, ট্রেজারার গোলাম রসুল রয়েলসহ এক্সিকিউটিভ মেম্বার ও সংগঠনের অদন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান (মাবু) খলিফা, উপদেষ্টা মোফাজ্জল হোসেন চুন্নু ও ফজলুর রহমান এবং সাবেক সভাপতি পান্না মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন-বাজুস বগুড়া জেলা শাখার সাবেক ও সহসভাপতি তাজুল ইসলাম, তাজ উদ্দিন আহম্মেদ সুমন ও আহমেদ আলী শেখ ডালিম, রাজু আহম্মেদ লুটকু, মিজানুর রহমান মিলন, বায়েজিদ হোসেন চাঁন প্রমুখ।

পরে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ার শেরপুরে সারের ৫ দোকানীর ৩২ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

বগুড়ার আদমদিঘীতে ৩১৫ লিটার মদসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি