ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ১০:৪৪ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শুকতারা (১৬) নামে এক কিশোরী নববধূর ঝুলন্ত মরদেহ গতকাল রোববার রাতে উপজেলার ধরলার চরাঞ্চল যতীন্দ্রনারায়ণ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত শুকতারা ওই এলাকার সুলতান আলী ও ছকিনা বেগম দম্পতির মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায় ৮-১০ দিন আগে লালমনিরহাট সদর উপজেলার খারুয়া এলাকার সামসুল হকের (২২) সঙ্গে পারিবারিকভাবে কিশোরী শুকতারার বিয়ে হয়। তবে ওই বিয়েতে তিনি রাজি ছিলেন না বলে স্থানীয়দের দাবি। বিয়ের পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

আরও পড়ুন

গতকাল রোববার রাতে পরিবারের সদস্যরা বাড়ির একটি ঘরে শুকতারার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ার শেরপুরে সারের ৫ দোকানীর ৩২ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

বগুড়ার আদমদিঘীতে ৩১৫ লিটার মদসহ জামাই-শাশুড়ি গ্রেফতার