ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ১১:১৮ পিএম

সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা সেতু সংলগ্ন ইকোপার্কের একটি গোলঘর থেকে মো. সালাম ওরফে রঞ্জু সর্দার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন গোলঘরের মধ্যে মরদেহটি দেখতে পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত সালাম ওরফে রঞ্জু সর্দার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের মৃত ওমর আলী সরদারের ছেলে।

আরও পড়ুন

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারকে খোঁজ দেওয়া হয়েছে। মরদেহের ময়না তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ইকোপার্কের গোলঘরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সরকার নারী শিক্ষা প্রসারে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করার পরিকল্পনা করেছে : কাজী রফিকুল ইসলাম এমপি

গাইবান্ধায় ইন্দোনেশিয়ান নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর কারাদন্ড

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন