ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ১০:১৮ পিএম

বগুড়ার শেরপুরে সারের ৫ দোকানীর ৩২ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে সারের ৫ দোকানীর ৩২ হাজার টাকা জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজার ও চক পাথালিয়া এলাকায় বিভিন্ন সারের দোকানে অবৈধ মজুদ ও অনুমোদনহীন সার বিক্রেতাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার ও উপজেলা কৃষি অফিসের যৌথ অভিযান পরিচালিত হয়।

এ সময় মির্জাপুরের আরাফাত ট্রেডার্সকে ১০ হাজার, আলাউদ্দিন এন্ড সন্সকে ৫ হাজার, মহসিন ট্রেডার্সকে ৫ হাজার টাকা ও চকপাথালিয়া বাজারের বৃষ্টি এন্টারপ্রাইজকে ৫ হাজার ও কৃষিবাজার ট্রেডার্সকে ৭হাজার টাকাসহ ৫টি দোকানের মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানে ভুয়া রশিদে বিক্রি করা, সরকার নির্ধারিত দামের চাইতে বেশি দামে বিক্রি করা, অনুমোদনহীন দোকানে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে তাদের জরিমানা করা হয়।

আরও পড়ুন

জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান ও উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ রুবেল আমিন। এ সময় জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে সারের ৫ দোকানীর ৩২ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

বগুড়ার আদমদিঘীতে ৩১৫ লিটার মদসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

দিনাজপুরের চিরিরবন্দরে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা