ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০৯:৫৯ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

দিনাজপুরের চিরিরবন্দরে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে স্ত্রীর সাথে অভিমান করে এক যুবক গলায় লাইলনের ফিতা রশি পেঁচিয়ে ইউক্যালিপটাস গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনাটি উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড নামক ইপিজেড এর উত্তরে পার্শ্ববর্তী কলাবাগানে আজ সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ৭ টায় ঘটেছে।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সাতনালা ইউনিয়নের সুনীল চন্দ্র রায়ের ছেলে সবুজ চন্দ্র রায় (২২) কৃষ্ণা নামে এক মেয়ের প্রেমে পড়ে বিয়ে করে।

পরবর্তীতে তাদের সাংসারিক জীবনে প্রায়ই প্রতিদিন ঝগড়া বিবাদ লেগে থাকার কারণে ওই যুবক স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করে। এ ঘটনায় মৃত ওই যুবকের পিতা থানায় একটি অপমৃত্যু মামলার আবেদন করেছেন।

আরও পড়ুন

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী নবীন বলেন, মৃত ওই যুবকের পিতার আবেদনের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে। আত্মহত্যার আলামত পাওয়া যাওয়ায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তার পরনের টি-শার্টের পকেটে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

বগুড়ায় প্রতিবন্ধী চালককে মারধরের প্রতিবাদ করায় পিটানোর অভিযোগ, সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ার সাতমাথায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধে জনদুর্ভোগ, যানজট নিয়ন্ত্রণে বাঁশের বেড়া

নজরুলের সাহিত্যকর্ম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে : রেজাউল করিম বাদশা

বর্ণিল আয়োজনে শেষ হলো জবির বায়োকেমিস্ট্রি বিভাগের ইন্ডোর গেমস